গাইবান্ধায় নিখোঁজের পর ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের দুই দিন পর গাইবান্ধা সদর উপজেলায় গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃনাল চন্দ্র দাস বাদিয়াখালি ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে এবং সুমন চন্দ্র দাস চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে।
দুই যুবকের স্বজনদের অভিযোগ, ঢাকায় যাওয়ার কথা বলে দুই দিন আগে নিখোঁজ হন মৃনাল ও সুমন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। কে বা কারা তাদেরকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, আজ সকালে গাছে দুই যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed