Main Menu

সিলেটে করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৭

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন মারা যান।

Manual1 Ad Code

বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৭ জনের। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩১৭ জন, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজারে ১০০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫ শত ৭৮ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৫ হাজার ৫ শত ২৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫ শত ২৮ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭ শত ৩৯ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৮ শত ৩০ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে এপর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৮৬৫ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৩১ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

Manual1 Ad Code

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৯২ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন।

এরআগে বুধবার (১১ আগস্ট) সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়। এছাড়া এদিন শনাক্ত হয়ে ৫৫৭ জন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code