১৯ আগস্ট থেকে খোলা পর্যটন কেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ আগস্ট থেকে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। ওইদিন থেকে সব ধরনের গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে।
দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এসব ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়, ‘সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত বুধবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সরকার। ওইদিন থেকে আদালত ও সব ধরনের শিল্প কলকারখানাও চালু হয়েছে; স্বাস্থ্যবিধি মেনে সব লঞ্চ চললেও সরকারের নির্দেশনা অনুযায়ী মোট সংখ্যার অর্ধেক বাস ও ট্রেন চলছিল। আগামী ১৯ আগস্টে থেকে সব গণপরিবহন চলতে পারবে।
এছাড়া গত বুধবার থেকে শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual7 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed