ওসমানীতে চালু হলো মোমেন ফাউন্ডেশনের হেল্প ডেস্ক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্তদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে মোমেন ফাউন্ডেশন। মঙ্গলবার (১০ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয় এ হেল্প ডেস্ক। এর মাধ্যমে অসহায় ও দরিদ্র করোনা রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ এবং ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া এ ডেস্ক ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনে সহায়তা করবে।
মঙ্গলবার মোমেন ফাউন্ডেশনের এ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এ অনুষ্ঠানে খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল এবং দক্ষিণ সূরমা হাসপাতালে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন বলেন, মানুষের জন্য কাজ করার জন্য মোমেন ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে এবং এ সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ব্যক্তিগত কমকর্তা শফিউল আলম জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেনা আহমেদ, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আবদুর রহমান জামিল, আটাব সিলেটের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ওসমানী হাসপাতালের কার্ডিলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রুমান, মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে মোমেন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed