সিলেটে একদিনে আরো ২২ মৃত্যু, শনাক্ত ৫৫৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৮ জন, হবিগঞ্জে দুইজন এবং মৌলভীবাজারে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৬২০ জন, ওসমানী হাসপাতালে ৫৭ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ৬৬ জনের মৃত্যু হলো।
বুধবার (১১ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। এসময়ে ১৯১৭ জনের নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৯.০৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৭ হাজার ১১ জনের পজিটিভ শনাক্ত হলো। এছাড়া, ২৪ ঘন্টায় র্যাযাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরো ১৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাাতালে ভর্তি হয়েছেন ৮২ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৯ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১৫ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৫৫২ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed