সিলেটে সোনালী স্বপ্নের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ও লকডাউনে কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় তিনি বলেন, মহামারি করোনাকালীন এই দুঃসময়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ একটি মহৎ কার্যক্রম। সোনালী স্বপ্ন বাংলাদেশ যে কোনো দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে এসে দাঁড়ায়। একজন মানুষ হিসেবে তাঁর পাশের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের সমাজের দুখী মানুষের মুখে হাসি ফুটাতে ভূমিকা রখতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর মানবাধিকার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী স্বপ্ন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, সিলেট মহানগর মানবাধিকার সোসাইটির মানব কল্যাণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, শহিদুল হক, মানিক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিRead More
সিলেটে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুটি অটোরিকশা জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি) অভিযান চালিয়ে ১Read More



Comments are Closed