শপথ নিলেন ছাতকের নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান
ছাতক সংবাদদাতা: ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন সহ কর্মকর্তা ও দুই চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে গত ২৯ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে রোববার এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশে ইউপি নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed