দেশে করোনায় আরও ২৪৫ মৃত্যু, শনাক্ত ১১৪৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মৃত্যু ও শনাক্ত ফের বেড়েছে। এই সময়ে নতুন করে মারা গেছেন আরও ২৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জন।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৬৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
সোমবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
এর আগে রোববার (৮ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১০ হাজার ২২৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়Read More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়Read More



Comments are Closed