Main Menu

টিকা নেওয়ার পরেও তালতলীর ইউএনও করোনা পজেটিভ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন তিনি নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শনিবার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হলে তার পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ আসে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। জ্বর ও গলাব্যথায় তার সন্দেহ হলে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি সরকারি ডরমেটরীতে আইসোলেশনে আছেন। এর আগে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছিলেন তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান বলেন, বর্তমানে ইউএনও’র শারিরীক অবস্থা অনেকটা ভালো আছে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আমাদের মেডিকেল অফিসার ড.দিলীপ রায়। শনিবার দুপুরের দিকে তার নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ প্রতিবেদন আসে। তিনি আরও বলেন ইউএনও মো. কাওসার হোসেন এর আগে করোনা টিকার দুই ডোজ সস্পূর্ণ নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন মুঠোফোনে বলেন, তিনি সরকারী ডরমেটরীতে আইসোলেশনে আছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed