Main Menu

গীতিকার আবুল কালাম আজাদের খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার আয়োজনে ও সমিতির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মো. আবুল কালাম আজাদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গীতিকার আলী হোসেন সরকার, আব্দুল হাকিম রুবেল, বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকার ফিরোজ আহমদ, সভাপতি সৈয়দ আবুল কাশেম সরকার, উপদেষ্টা মুজিবুল হক, সাধারণ সম্পাদক বাউল প্রবাসী নুরুল, সহ সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, বাউল কাইয়ুম সরকার, সাংস্কৃতিক সম্পাদক জমির দেওয়ান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা সম্পাদক নিউ শারমীন, সেজু সরকার, শাপলা খান, সুরাইয়া আক্তার আঁখি, মিলি বেগম, বাউল কাদির, সদস্য সাকিল, জাহাঙ্গীর, আখতার মিয়া, সাজন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed