Main Menu

দেশে করোনায় আরও ২৪১ মৃত্যু, শনাক্ত ১০২২৯

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ২৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জন।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ২২৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।

রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

এর আগে শনিবার (৭ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ১৩৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed