ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: থানার ওসির জয়বাংলা শ্লোগানের সমালোচনা করে লাইভ করে তোপের মুখে পড়া ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৭ আগস্ট) রাতে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যরিস্টার সুমন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। সংগঠনের গত সম্মেলনে তিনি এ পদ পান।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দপ্তর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।
এর আগে গত বছরের ১৪ নভেম্বর আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed