Main Menu

শুটিং থেকে অসুস্থ হয়ে হাসপাতালে নুসরাত

বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। নুসরাত অভিনীত বিখ্যাত ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’-র পরিচালক লাভ রঞ্জনের নতুন ছবিতে শুটিং করছিলেন নায়িকা।

শনিবার (০৭ আগস্ট) শুটিং চলাকালে অসুস্থতা অনুভব করেন তিনি। শুটিং সেট থেকেই সোজা হাসপাতালে নেওয়া হলো অভিনেত্রীকে। ঠিক কী হয়েছে নায়িকার?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, টানা ২৩-২৪ দিন শুটিং করার পর অসুস্থ হয়ে যান নুসরাত। ভার্টিগো ধরা পড়েছে নায়িকার। ৬৫/৫৫-এ নেমে যায় রক্তচাপের মাত্রা।

জানা গেছে, শুটিংয়ে যাতায়াতের সুবিধার কারণে সেটের কাছে একটি হোটেলে গত তিন সপ্তাহ ধরে থাকছিলেন নুসরাত। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তিনি ভেবেছিলেন, দু-একদিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে উঠবেন। তবে তা না হওয়ায় অবশেষে হাসপাতালে ভর্তি করা হয় নুসরাত ভারুচাকে।

সংবাদমাধ্যমকে নুসরাত জানিয়েছেন, আমি হাঁটতে পারছিলাম না। হাসপাতালের উপরের তলায় নিয়ে যাওয়ার সময়ে আমাকে হুইলচেয়ারে বসিয়ে নেওয়া হয়। চিকিৎসক টানা ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন।

এখন কেমন আছেন অভিনেত্রী? সূত্রের খবর, অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হয়ে যত শিগগিরই সম্ভব লাভ রঞ্জনের ছবির সেটে ফিরতে চান পরিচালকের অন্যতম প্রিয় নায়িকা। শুটিং শুরু হয়ে গেলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে ছবির নাম প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা।

শেষবার নুসরাতকে ‘আজিব দাস্তান’ ছবিতে দেখ গেছে। এই মুহূর্তে নায়িকার ঝুলিতে রয়েছে ‘রাম সেতু’, ‘হার্ডাং’ ও ‘ছোড়ি’।

 

Share





Related News

Comments are Closed