সোমবার টিকা দেওয়া হয়েছে ৩ লাখ ৬ হাজার ডোজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ ডোজ। এরমধ্যে টিকার এক ডোজ নিয়েছেন ৯১ লাখ ৬৯ হাজার ৭৫৯ জন এবং দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।
সোমবার (২ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ৩ লাখ ৬ হাজার ৯৭৪ ডোজ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ২০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ২৮ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে। এদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।
পাশাপাশি সোমবার ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯১৮ জন। এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ৫৩ হাজার ৪২৩ ডোজ।
এছাড়া ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ ৮৪ হাজার ৩১২ জনকে, আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৮৭৪ জনকে।
এ পর্যন্ত মডার্নার টিকা দেওয়া হয়েছে মোট ৮ লাখ ৪৪ হাজার ২০৯ ডোজ। এরমধ্যে সোমবার দেওয়া হয়েছে ৭৯ হাজার ৯৮৪ ডোজ।
সোমবার পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed