সিলেটে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন মারা যাওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলায় ৬ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯৫৪ টি। সে হিসেবে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৬ শতাংশ।
সোমবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল এ তথ্য জানিয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৪১৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৯২৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪০০ জন।
অপরদিকে নতুন করে শনাক্তদের মধ্যে ৩৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জের ৭৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে নতুন ১৪ জনসহ সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৫০ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারের ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। একই সময়ে চার জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৬৮ জন।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed