লন্ডনে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রবাস ডেস্ক: বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি ধরে রাখতে যুক্তরাজ্যের লন্ডনে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
‘ফিফটি একটিভ ক্লাব’ ইউকে উদ্যেগে রোববার (১ আগস্ট) লন্ডনের ফেয়ারলুপ ওয়াটারস কান্ট্রি পার্কে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ ছাড়াও ছোট-বড় সবার জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
উৎসবে নৌকা বাইচ প্রধান আকর্ষণ হলেও আয়োজককারীরা সব বয়সীদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রেখেছিলেন। এসবের মধ্যে অন্যতম ছিল, ক্যারাম, দড়ি টানা ইত্যাদি।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার টিম অংশ গ্রহণ করে।
যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাজারও মানুষ ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ভীড় জমান ফেয়ারলুপ ওয়াটারস কান্ট্রি পার্কে।
পরিবার পরিজন নিয়ে উপভোগ করেন, বাংলাদেশের গ্রামবাংলার এহিত্যবাহী নৌকাবাইচসহ নানা প্রতিযোগিতা।
নৌকা বাইচে আসা আব্দুস শহীদ শেখ বলেন, এখানে এসে শিশু কিশোর জানতে পারছে বাংলাদেশের ঐহিত্য, সংস্কৃতি। সবাই মিলে কিভাবে আনন্দ করা সে বিষয়টি শিখছে তাঁরা।
লায়লা বেগম এসেছেন বাচ্ছাদের নিয়ে। তিনি বলেন, বাচ্ছারা খুব খুশি এরকম আয়োজন দেখে, বহু দিন পর মনে হল দেশীয় কোন খেলাধুলা দেখেছি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আয়োজন থেকে উপার্জিত অর্থ দেশের অসহায়দের সহায়তায় খরচ করতে চায় সংগঠনটি।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed