ডোবায় মিলল বিধবা নারীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ডোবা থেকে সায়েরা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ উপজেলার গোপালপুর গ্রামের একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রেজ্জাক মিয়ার স্ত্রী সায়েরা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed