Main Menu

মদসহ মডেল পিয়াসা আটক

বিনোদন ডেস্ক: মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে মদসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ডসহ নানা ঘটনায় আলোচিত ছিলেন এ মডেল।

রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম (গুলশান) বিভাগ বারিধারার ৯নং রোডের ৩নং বাসায় অভিযান অভিযান চালায়। অভিযানে বিদেশী মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়সহ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে পিয়াসাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

ডিবি জানায়, অভিযানে পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা, রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া গেছে। এছাড়া পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল। ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। প্রথমদিকে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী। তখন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ অভিযোগ করেছিলেন, পিয়াসা ওই দুই শিক্ষার্থীকে দিয়ে ধর্ষণ মামলা করিয়েছিলেন তার ছেলের বিরুদ্ধে।

Share





Related News

Comments are Closed