দেশে করোনায় আরও ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪৮৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৬ জনে।
এছাড়া একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ।
রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।
এর আগে গতকাল শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed