করোনা পজিটিভ শাওন, চিকিৎসা নিচ্ছেন বাসায়
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ জুলাই (শুক্রবার) সকালে ফেসবুক দেয়ালে তিনি নিজেই খবরটি জানান।
পোস্টে একটি মাত্র শব্দ শাওন লেখেন-‘পজিটিভ’। তাই করোনার এ সময়ে কারো ধরতে অসুবিধা হয়নি যে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরপর গণমাধ্যমে শাওন জানান, তার করোনা পজিটিভ। উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠাণ্ডা রয়েছে। আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি।
উল্লেখ্য, গত ঈদুল আজহায় প্রকাশিত হয়েছে শাওনর গাওয়া নতুন গান ‘নিশা লাগিলো রে’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন চঞ্চল চৌধুরী। এটি উন্মুক্ত করা হয় আইপিডিসি আমাদের গান ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর হাসন রাজার। নতুন করে এটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। ভিডিও পরিচালনা করেন রাশিদ খান ও পার্থ বড়ুয়া।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed