Main Menu

সাবেক এমপি মিলন-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ছাতক প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জ ৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ কলিম উদ্দিন আহমেদ মিলন করোনার সংক্রমণে আক্রান্ত হ‌য়ে‌ছেন।

তার রোগমু‌ক্তি কামনা ক‌রে ছাতক উপ‌জেলাজু‌ড়ে গ্রাম পাড়া মহল্লার মস‌জিদ গু‌লো‌তে শুক্রবার জুম্মার নামাজ শে‌ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্টিত হ‌য়েছে।

এদিকে জুম্মার নামাজ শে‌ষে গো‌বিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী ক‌লেজের সা‌বেক পি‌ন্সিপাল সিরাজুল ইসলাম জা‌মে মস‌জিদে খ‌তিব হা‌ফিজ মাওলানা আবু ফজল মুহাম্মদ ত্বাহা্ এ ‌মিলাদ ও দোয়া মাহফিল প‌রিচালনা ক‌রেন। এসময় ছাতক প্রেসক্লা‌বের সাধা‌রন সম্পাদক আ‌নোয়ার হো‌সেন র‌নি ও জাপা নেতা আবুল লেইজ মোহাম্মদ কাহার, কাজী মাওলানা আব্দুস সামাদ সহ নেতাকমীরা উপ‌স্থিত ছি‌লেন।

কলিম উদ্দিন আহমদ মিলন গত কয়েক দিন থেকে মৌসুমী জ্বরের প্রকোপে ভূগছিলেন। এরই মধ‍্যে আরও কিছু উপসর্গ দেখা দিলে গত ২৬ জুলাই তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের পিসিআর ল‍্যাবে করোনা টেষ্ট করান এবং গত ব‍‍ৃহষ্পতিবার রেজাল্ট আ‌সে ক‌রোনা পজেটিভ।

তবে তিনি শারীরিক ভাবে আগের থেকে সুস্থ আছেন। এখন পর্যন্ত কোন সমস্যা হচ্ছে না, তিনি স্বাভাবিক রয়েছেন এবং বাসায় হোম আইসোলেশনে র‌য়ে‌ছেন।

আল হারামাইন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ‍্যাপক ডাক্তার শাহেদ আহমদ এর তত্ত্বাবধানে বাসায় তার চিকিৎসা চলছে।

অসুস্থতা জনিত কারনে তাঁর ব‍্যবহৃত মোবাইল ফোনটি আপাতত সাইলেন্ট মোডে রাখা হচ্ছে। সবাইকে ফোন না দেয়া এবং বাসায় আপাতত ভিড় না করার জন্য তিনি অনুরোধ ক‌রেছেন। তিনি তার সুস্থতার জন্য শুভাকাংখি, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী সহ সর্বোপরি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed