সিলেটে করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৮০২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে।
একই সময়ে নতুন করে ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ১১৬ জন।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। তন্মধ্যে সিলেটে ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, মৌলভীবাজারে ৫৯ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই বুধবার সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল।
চব্বিশ ঘন্টায় বিভাগে আরও ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪৬৪ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, মৌলভীবাজারের ১৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছে। ১৮৩৩ জনের নমুনা পরীক্ষায় উল্লিখিতদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩.৭৫ ভাগ।
এর আগে গত ২৮ জুলাই বুধবার সর্বোচ্চ ৭৩৬ জন শনাক্ত হয়েছিলেন।
এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের মোট সংখ্যা হলো ৩৯ হাজার ১১৬ জন। তন্মধ্যে সিলেটে ২১ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫৭৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩৬৪ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৪৫১ জন রয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৪১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৩২০ জন।
তিনি জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪০২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed