Main Menu

করতোয়া নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত আনুমানিক ৩৫ বছর বয়সের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর কিনারে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটির সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবক বিকেল বেলা করতোয়া নদীর ধারে বেড়াতে গেলে নদীর কিনারে একটি লাশ ভেসে থাকতে দেখে। পরে তারা বোদা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় তার প্যান্টের পকেটে একটি মুঠোফোন এবং একটি বাংলাদেশী সীম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবু সাঈদ চৌধুরী এক যুবকের লাশ উদ্ধারের বিয়য়টি নিশ্চিত করে জানান, লাশটি করতোয়া নদীর উজানের দিক থেকে ভেসে এসেছে। লাশটি আট থেকে দশ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরৎহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed