তাহিরপুরে বিএনপি নেতা ফজলুল হক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত জয়নাল আবেদিনের ছোট ভাই বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ইন্তেকাল করেছেন।
বুধবার (২৮ জুলাই) সকালে বার্ধক্য জনিত কারণে তিনি সোহালা গ্রামের বড়বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না…..রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি, নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সাবেক ইউপি চেয়াম্যান রাখাব উদ্দিন জানান, আজ বিকেল ছয়টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে সোহালা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed