ভারতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় দ্বিতল বাসের ১৮ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদেরকে স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) ভোরে উত্তর প্রদেশের বারাবানকি জেলায় অযোধ্যা-লখনৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত যাত্রীদের অধিকাংশই শ্রমিক। তারা বিহারের বাসিন্দা। খবর টাইমস অব ইন্ডিয়ার
লখনৌ পুলিশের এডিজি সত্য নারায়ণ সাবাত টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যখন দুর্ঘটনা ঘটে তখন ভারি বৃষ্টিপাত হচ্ছিল। তাই উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। বাসটি ১০০ জন যাত্রী নিয়ে হরিয়ানা থেকে বিহার যাচ্ছিল।
তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সড়কে বিকল হয়ে গেলে বাসের যাত্রীরা বাসটির সামনে সড়কে ঘুমিয়ে ছিলেন। একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির নিচে চাপা পড়ে তারা মারা যান।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed