ওয়েসিস হসপিটালে ৭শ’ টাকায় অ্যান্টিজেন টেস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ওয়েসিস হসপিটাল লিমিটেড-এ কোভিড-১৯ এর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুবই স্বল্প সময়ের মধ্যে এ টেস্ট সম্পন্ন করে রিপোর্ট প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেস্ট সম্পন্ন করা হবে। টেস্টের মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার নির্ধারিত ৭০০ টাকা। বাসাবাড়ি, ক্লিনিক, হসপিটাল থেকে স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ০১৭৬৩-৯৯০০৫৫ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।-বিজ্ঞপ্তি
Related News
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed