সিলেটে করোনায় রেকর্ড ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মহামারী করোনাভাইরাসে রেকর্ড ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনাগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। বিভাগে করোনায় একদিনে এতো মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার (২৬ জুলাই) একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
বুধবার (২৮ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের শরীরে। মোট ১৮৭০ জনের নমুনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ।
যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের ১১৬ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘন্টায় সিলেটে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটে ৩৮৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সবমিলিয়ে এপর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed