বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী যাত্রী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (২৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি সৌদি আরব যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বুধবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed