ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ১৪৩ জন
বৈশাখী নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। নতুন রোগীদের মধ্যে মাত্র একজন ঢাকার বাইরের বাসিন্দা।
এর আগে গতকাল সোমবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৩ জন ও গত শনিবার ভর্তি হয়েছিলেন ১০৪ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর মোট এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫১ জন।
মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৫৭৩ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।
তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৫০৯ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাত জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed