Main Menu

লকডাউনে বৌভাত, ১০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কঠোর লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও খাবার সামগ্রী এতিম খানায় পাঠিয়ে দেয়া হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন । এ সময় সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুল্লা গ্রামে জানু মিয়া তার ছেলে খোকন মিয়ার বৌভাত অনুষ্ঠানে ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন করেন। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৌভাত অনুষ্ঠান বন্ধ করে খাবার সামগ্রী এতিম খানায় পাঠিয়ে দেন। এবং ছেলের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

Share





Related News

Comments are Closed