স্বামীকে বালিশ চাপা দিয়ে মারল পরকীয়ায় আসক্ত স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর পোরশায় স্বামী সমিরকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী আছিরনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর শোভাপুর সাকোদিঘি গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার (২৪ জুলাই) দিনগত রাতে মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের অভিযোগে স্ত্রী আছিরনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ১২ বছর আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার জীবনপুর গ্রামের আফাজদ্দিনের ছেলে সমিরের সঙ্গে পোরশা উপজেলার নিতপুর মাস্টার পাড়ার সাদেম আলীর মেয়ে আছিরনের বিয়ে হয়। তাদের পরিবারে তিনটি সন্তান রয়েছে। পরবর্তীতে তারা নিতপুর শোভাপুর সাকোদীঘি গ্রামে নতুন বাড়ি তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করেন।
এরইমধ্যে আছিরন গত ২২দিন আগে মহাদেবপুর উপজেলার জনৈক জিয়া নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার টানে পালিয়ে যান। এ ঘটনার পর থেকে সমির তার শিশু ছেলে-মেয়েদের নিয়ে একাই বাড়িতে থাকতেন।
গত শুক্রবার রাতে একজন নারীসহ ২/৩ জন ব্যক্তি সমিরের বাড়িতে প্রবেশ করে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে চলে যায়। এ সময় তার এক ছেলে ও এক মেয়ে ঘুমিয়ে ছিল এবং বড় ছেলে সিফাত (৯) জেগে ছিল বলে জানা গেছে। সে সময় সিফাতকে ভয়ভীতি দেখানো হয়। এ কারণে সে কোনো রকম কথা বলেনি বলে জানায় সিফাত।
সমিরকে মেরে চলে যাওয়ার পরে সিফাত গ্রামের লোকজনকে বিষয়টি জানালে তারা থানায় খবর দেয়। থানা পুলিশ আছিরন ও তার বোন সালেহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।
পোরশা থানা কর্মকর্তা (ইনচার্জ) শফিউল আজম খান জানান, আছিরনকে জিজ্ঞাসাবাদে তার স্বামীকে তিন জন মিলে হত্যা করেছেন বলে স্বীকার করেন। তদন্তের স্বার্থে অপর ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে রোববার পোরশা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed