আমড়ার যত উপকারিতা-
বৈশাখী নিউজ ডেস্ক: সুস্বাদু একটি ফল আমড়া। টক-মিষ্টি ফলটি বেশ উপকারী। আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও আঁশ। এই ফলটি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রচুর ভিটামিন-সি থাকায় স্কার্ভি রোগ এড়ানো যায়। অসুস্থ ব্যক্তির মুখে খাবারের স্বাদ ফিরিয়ে আনে আমড়া। ত্বকের ব্রণ কমাতে এবং দীর্ঘদিন ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে আমড়া খুবই উপকারী। আমড়ায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
গবেষণায় দেখা গেছে যে, আমড়া সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই আমড়া খাওয়া সার্বিক হৃদস্বাস্থ্যের জন্যই উপকারী। আমড়া সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তাই বর্ষার দিনে এই ফলটি খাওয়া খুবই জরুরি।
আমড়াতে বিভিন্ন দ্রবণীয় ফাইবার রয়েছে। এই ফাইবার পাকস্থলীর ক্রিয়া-প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে রাখতে ভূমিকা রাখে। তাই বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর রোগগুলোকে দূরে রাখার জন্য আমড়ার সাহায্য নেওয়া যেতে পারে।
ক্যালসিয়ামের অভাব হলে হাড়ের রোগ, মাংসপেশীর খিঁচুনি ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আমড়া ক্যালসিয়ামের একটি ভালো উৎস। প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে তাই আমড়ার সাহায্য নেওয়া যেতে পারে। শিশুর দৈহিক গঠনেও ক্যালসিয়াম খুব দরকারি।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed