কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে কলোনিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
গত শুক্রবার রাতে শমশেরনগর রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কিশোরীর ভাই নাজিম মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে রবিন মিয়া (২৬)। সে রেলওয়ে এলাকায় নাসির মিয়ার ছেলে।
ভুক্তভোগীর ভাই নাজিম মিয়া বলেন, ঘটনার সময় আমার মা বাসায় না থাকার সুযোগে বখাটে রবিন মিয়া ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার চিৎকারে আমি এগিয়ে গেলে বখাটে রবিন পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে আসামিকে দ্রুত আটক করে কমলগঞ্জ থানার প্রেরন করি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed