সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ১০ মৃত্যু, শনাক্ত ৪৪০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হযেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৪০ জনের শরীরে।
রোববার (২৫ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ১০ জনের মধ্যে সিলেটের ৬ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন। এ নিয়ে এ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৪৯১ জন। এছাড়া, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ২৮ জন,মৌলভীবাজারে ৫৩ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৪৪০ জনের মধ্যে সিলেটের সর্বোচ্চ ২৪৩ জন। এছাড়া, ওসমানী হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জে ৭৮ জন, হবিগঞ্জে ৬৩ জন ও মৌলভীবাজারে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৬৪৬ জনের।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। রবিবার পর্যন্ত এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১২২৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৫.৯৮ ভাগ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এনিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪১৯ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed