ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে শনিবার (২৪ জুলাই) ভোরে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১৬ কিলোমিটার (৭২ মাইল) গভীর পর্যন্ত আঘাত হেনেছে। এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী অঞ্চলের অনেক বাসিন্দা ঘুম থেকে জেগে ওঠেন।
ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউটের পরিচালক রেনাতো সলিডাম বলেন, ভূমিকম্পটি গভীর ছিল তাই সুনামি হওয়ার শঙ্কা নেই। ম্যানিলায় এর তীব্রতা ৪ অথবা ৫ দশমিক ছিল। এটি শক্তিশালী হলেও ধ্বংসাত্মক নয়।
বাতাঙ্গাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে এবং ঘন ঘন ভূমিকম্পের শিকার হয়।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed