Main Menu

সিলেটে ৩৪২ জনের করোনা শনাক্তের দিনে মৃত্যু ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেটে গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা ১-এর ঘরে নেমে এসেছে। যা চলতি জুলাই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। আর একই সময়ে আরও ৩৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত চব্বিশ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮৬ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ২২৭ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ৩৪ জন ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন।

আর এসময়ে ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৫ হাজার ২০৬ জন। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৭০৭ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯০১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৬৮১ জন ও হবিগঞ্জের ৪ হাজার ১৮ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর, তবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করা হয়নি।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২৩৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেটে বর্তমানে ৩৯৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

Share





Related News

Comments are Closed