Main Menu

বিছনাকান্দি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পর্যটন স্পট গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের গোয়াইটুলা মল্লিকা আবাসিক এলাকার মৃত পান্নু মিয়ার পুত্র সাগর (১৭) ও একই এলাকার আলী হোসেনের পুত্র রুমেল (১৬)।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার টেকনাগুল এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছানাকান্দি বেড়াতে যায় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ কিশোর। লোকাল গাড়িতে করে তারা পর্যটন স্পট বিছানাকান্দিতে যায়। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে তাদের সন্ধান পান এক নৌকা চালক।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিছানাকান্দির টেকনাগুল নামক খাল পার হতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে শুনেছি শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটনা। তিনি বলেন, তাৎক্ষণিক দুই কিশোরকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তারা (কিশোর) শহরের ছেলে। সাঁতার জানত না।’

এদিকে ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জুলাই) আড়াইটার দিকে একই উপজেলার জাফলং পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় সাতার কাটতে নেমে এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হলে এখনো তার সন্ধান মিলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম ইমরান। তার আনুমানিক বয়স (১৭)। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার জোড়দিঘি এলাকার মোহাম্মদ ফরিদ’র পুত্র এবং টাঙ্গাইল জেলার সেফুলমালির চালা ফজর গঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

 

Share





Related News

Comments are Closed