সাপাহারে কঠোরতম বিধি-নিষেধ নিশ্চিতে প্রশাসনের অভিযান
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কঠোরতম বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল থেকে উপজেলা সদর, ফুরকুটিডাঙ্গা, বাহাপুর, ওড়ুনপুর, ভাগপারুল, হরিপুর ও তিনলা বাজার সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী টিম, সাপাহার থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
এসময় অধিকাংশ জনসাধারনকে কঠোরতম বিধি-নিষেধ সম্পর্কে অবিহিত করা হয়। এবং পরবর্তীতে বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর ভাবে সকর্ত করা হয়। এছাড়াও বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের মোবাইল কোর্টে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এদিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন ছাড়া অধিকাংশ দোকানপাট, শপিং মল, বড় ছোট মার্কেট, চা দোকান, গনপরিবহন সহ বিধিনিষেধ আওতাভুক্ত সকল ব্যবস্যা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ ছিলো। উপজেলা সদরে জনসমাগম কিছুটা থাকলেও মাস্ক ব্যবহারের প্রবণতা ছিলো অধিকাংশ মানুষের মাঝে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed