Main Menu

ওসমানীতে রোগীরা পেলো ‘মানবিক টিম’র ঈদের পিঠা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী হাসপাতালে বর্তমানে মহামারী করোনা’র ছোবলে অনেক মানুষ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় দিন যাপন করছেন। তাদের স্বজনদের মনোবল বৃদ্ধির লক্ষে ও অন্যান্য রোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের পিঠা ও সেমাই বিতরণ করেছে ‘মানবিক টিম সিলেট’।

বুধবার দুপুর ১ টায় সিলেট ওসমানী হাসপাতালে এ ঈদের পিঠা ও সেমাই বিতরণ করা হয়। পিঠা বিতরণে উপস্থিত ছিলেন- মানবিক টিমের প্রধান সমন্বয়ক পুলিশ সদস্য সফি আহমদ, মানবিক টিমের সহ- সমন্বয়ক মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান শোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী পুলিশ সদস্য শাহিনা রিপা, মুক্তার হোসেন রাসেল, এইচ এম ইমরান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগে কর্মরত নায়েক সফি আহমেদ বলেন, ‘করোনার এই মহামারীতে ঈদের আনন্দকে ভাগাভাগি করা ও কোভিড আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের মনোবল বৃদ্ধির জন্য আমাদের আয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এসব আয়োজন কোভিড আক্রান্ত রোগীদের ঘিরে এবং কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সার্ভিস, অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত আছে।’

Share





Related News

Comments are Closed