রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২১ জুলাই) ঈদের দিন দুপুর সোয়া ২টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সৈয়দপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা হিমাচল নামে আরেকটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন আরও ৩ জন।
তিনি আরও জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।
« দেশে করোনায় আরও ১৭৩ মৃত্যু, শনাক্ত ৭,৬১৪ (Previous News)
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed