বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৮ হাজার ২৬৭
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। এ ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কর্যক্রম চললেও থামছে না সংক্রমণের গতি। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৩৩ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ২২ লাখ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় মারা গেছেন গেছেন আরও ৮ হাজার ২৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১০৮ জন।
এর আগে গতকাল মঙ্গলবার (২০ জুলাই) মারা যান ৬ হাজার ৮৪০ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ১৮ হাজার ২৭০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪১ লাখ ৩৩ হাজার ৩২৪ এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩০৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৪২০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫০ লাখ ৮১ হাজার ৭১৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৭৪১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩০২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৬ হাজার ৫৩৬ জন। মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৯২২ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ ৯০ হাজার ৬২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১১ হাজার ৫২৫ জন।
এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও ইতালি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed