ওসমানীনগরে সাংসদ মোকাব্বির খানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের নির্বাচিত এমপি গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের বিরুদ্ধে উন্নয়নে বাঁধাদানসহ জনবিচ্ছিন্নতার অভিযোগে ঝাড়ু মিছিল হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে উন্নয়ন বঞ্চিত ওসমানীনগরবাসীর ব্যানারে ঝাড়ু মিছিলটি অনুষ্ঠিত হয়। এলাকার শতাধিক যুবক মিলে ঝাড়ু হাতে ব্যানার সহকারে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজার আনোয়ারা ম্যানশনের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন ভৎসনামূলক শ্লোগান দিয়ে দক্ষিণ গোয়ালাবাজার এলাকা প্রদক্ষিণ শেষে হারুন ম্যানশনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
পরে এক প্রতিবাদ সমাবেশে এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে গোয়ালাবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন বঞ্চিত করার অভিযোগসহ সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎসহ লুটপাটের অভিযোগ করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তব্যে যুবলীগ নেতা ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী অভিযোগ করে বলেন, মোকাব্বির খান এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জামায়াত-শিবির অনুসারীদের পূনর্বাসন ছাড়াও উপজেলার ৮ ইউনিয়নের জন্য আসা সরকারী বরাদ্দ নিয়ামনীতির তোয়াক্কা না করে সিন্ডিকেটের মাধ্যমে লুটেপুটে খাচ্ছেন। তিনি নিজ স্বার্থ হাছিলে মেতে উঠে উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৪ তলা বিশিষ্ট মাছ বাজারের ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট এলাকাবাসীকে বঞ্চিত করে মনগড়া সুপারিশ করার কাজে লিপ্ত রয়েছেন। জনবিচ্ছিন্ন এই এমপির কারণে ওসমানীনগরের অধিকাংশ এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে। এমপি মোকাব্বির রাজাকার পুত্রদের সমন্বয়ে এলাকায় একটি চিহ্নিত সিন্ডিকেট গড়ে তুলে উন্নয়নের নামে পুকুর চুরিতে মেতে উঠায় সরকারের ঘোষিত উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হওয়ায় জনমনে বিরুপ প্রতিক্রিয়াসহ সরকারের ভার্বমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এমপি মোকাব্বিরের এসব লুটপাটকে ঘিরে ইতিপূর্বে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী, স্থানীয় বাসিন্দা, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম, সজিব ধর, রুমেল আহমদ, আক্কাস আলী, রুবেল রাজ, মিঠু দত্ত, হুসাইন আহমদ, নাহিদ আহমদ, মামুল আলী, রনি মালাকার, ফাহিম আহমদ, সাগর দাস, রাহি আহমদ, মিলন আহমদ, মামুন আহমদ, মিলাদ আহমদ, লিকসন মিয়া, আমিনুর রহমান, আলাউদ্দিন রাজু, সাবলু মিয়া, সুহেল, বাদশা শিকদারসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক যুবক।
সমাবেশে বিগত দুই বছরে এমপির মাধ্যমে ওসমানীনগর উপজেলায় আসা সরকারী বরাদ্দের নামে বেনামে বাস্তবায়িত প্রকল্পগুলো সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
Related News
সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও পশু জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখRead More
সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানেRead More



Comments are Closed