আমেরিকা প্রবাসী নারীকে বিয়ে, স্বামী শ্রীঘরে
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রী-সন্তানকে ফেলে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করে পলাতক হন এক ব্যক্তি। পরে এ ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান। তিনি বলেন, সর্বোচ্চ কল্যাণ ও সুরক্ষা বিবেচনায় ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা গেল না।
পুলিশ সদর দফতর জানায়, বগুড়ার দুপচাচিয়া থেকে দুই সন্তানের জননী এক নারী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বার্তা পাঠিয়ে সহযোগিতা চান। তিনি উল্লেখ করেন, তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর সঙ্গে অনলাইনে পরিচিত হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই মাঝে একদিন তার স্বামী তাকে ও তার দুই শিশু সন্তানকে ফেলে চলে যান।
যুক্তরাষ্ট্র প্রবাসী সেই বাংলাদেশি নারী বর্তমানে দেশে অবস্থান করছেন। ভুক্তভোগী ও দুই শিশু সন্তানকে ফেলে গিয়ে তার স্বামী সেই নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ে কোনো বিষয়েই তাকে বিন্দুমাত্র টের পেতে দেননি তার স্বামী।
স্বামী ছেড়ে চলে যাওয়ার পর ঘরে কোনো টাকা না থাকায় মানবেতর জীবনযাপন করেন তিনি। বাধ্য হয়ে এক পর্যায়ে তিনি দুই সন্তানসহ তার নিজ গ্রামের বাড়ি দুপচাচিয়ায় বাবা-মায়ের কাছে চলে যান। স্বামী সন্তান নিয়ে ওই নারী সুখী হতে চান।
পুলিশ সদর দফতর আরও জানায়, তার বার্তা পেয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েলকে ওই নারী ও তার সন্তানদের আইনগত অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। নারীর ইচ্ছা অনুযায়ী তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী কথিত সেই নারীকে ইতোমধ্যে বিয়ে না করে থাকলে তাকে তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেয় পুলিশ। পরে অবশ্য জানা যায়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসী কথিত সেই নারীকে ইতোমধ্যেই বিয়ে করেছেন।
পরে ওই নারী অভিযোগ দায়েরের ইচ্ছা ব্যক্ত করেন। ভুক্তভোগী নারী তার নিজের ও সন্তানদের ওপর করা স্বামীর নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করে নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed