ঈদের দিন বন্ধ থাকবে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার ছুটিতে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে চলবে কার্যক্রম। তবে ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতিমধ্যে মুসলিম স্টাফদের ছুটি দেয়া হয়েছে এবং হিন্দু স্টাফদের এখানে রাখা হয়েছে। শুধু ঈদুল আজহার দিন বুধবার ভারত থেকে এই স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সীমিত পরিসরে কার্যক্রম চলবে। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে এবং শুধু ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।
Related News
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More



Comments are Closed