কমলগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পড়ে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের হিরন মিয়ার মাদ্রাসায় পড়ুয়া ছেলে হোসেন মিয়া (৯) গত শনিবার (১৭ জুলাই) বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখোঁজি করার পরও তার কোন সন্ধান পাননি। রোববার সকাল ৬ টায় হিরন মিয়ার বাড়ীর সামনের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশ নিহত মাদ্রাসা ছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed