Main Menu

সিলেটে একদিনে করোনায় আরো ১২ মৃত্যু, শনাক্ত ৬৮১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আগের সকল রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। এর মধ্যে শুধু সিলেট জেলার ১১ জন এবং অপরজন মৌলভীবাজার জেলার। পাশাপাশি একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮১ জন। এটাও একদিনে সিলেটে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড।

রোববার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান।

নতুন আক্রান্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলার ২২৫ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৬৫ জন, সুনামগঞ্জ জেলার ৯৮ জন, হবিগঞ্জ জেলার ১০৫ জন ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৩ হাজার ৩৫ জন।

গত ২৪ ঘণ্টার ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জের ৪২ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪৩ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় ৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন।

বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৬৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন।

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে করোনামুক্ত হয়েছেন ২২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৯ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৬৫ জন করোনামুক্ত হয়েছেন। জন।
অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।

 

Share





Related News

Comments are Closed