মুম্বাইয়ে প্রবল বর্ষণে মৃত্যু ১৫
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের জেরে ভারতের মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলিতে শনিবার (১৭ জুলাই) রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। জলাবদ্ধতা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শহরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। বাড়ির বাইরে কাউকে বের হতে না করেছে প্রশাসন।
রোববার বিক্রোলিতে একটি আবাসিক ভবনধসে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও অনেকে পানিবন্দি রয়েছে।
শনিবার রাত ৮টা থেকে ২ট পর্যন্ত মুম্বাই শহরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৫৬ দশমিক ৯৪ মিমি। এর ফলে চুনাভাট্টি, সায়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোডের নিচু এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে সেখানে রেলের পরিষেবাও বন্ধ হয়ে যায়।
এর আগে ২০১৯ সালের ২ জুলাইয়ে মুম্বাইয়ে বৃষ্টিপাত রেকর্ড করেছিল ৩৭৫ দশমিক ২ মিমি।
সূত্র: এনডিটিভি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed