Main Menu

মোবাইল ফোন না দেওয়ায় মাকে খুন

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে মানসিক ভারসাম্যহীন দত্তকপুত্রের হাতে নিহত হয়েছেন এক নারী। শনিবার (১৭ জুলাই) রাতে নগরীর উত্তর মুনশিপাড়ার বাড়ি থেকে হতভাগ্য ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভারসাম্যহীন রাকিবকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে রাবেয়া বেগমের আর্তচিৎকার শুনে প্রতিবেশী অনেকেই ওই বাড়িতে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন রাবেয়াকে। এ সময় ক্রিকেটের ব্যাট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে রাকিব। তাকে থামানোর আগেই পঞ্চাশোর্ধ্ব রাবেয়া প্রাণ হারান।

প্রতিবেশীরা আরও জানান, রাকিব এ সময় চিৎকার করে বলছিল, মোবাইল ফোন লুকিয়ে রাখায় নিজে তার মাকে পিটিয়ে মেরে ফেলেছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রিকেটের ব্যাটসহ রাকিবকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক এরশাদ আলী ঘটনা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য রাবেয়া বেগমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাকিব মানসিক ভারসাম্যহীন। এর আগেও অনেকবার অমানবিকভাবে মারপিট করলেও নিঃসন্তান বিধবা রাবেয়া বেগম তাকে নিয়ে একা ওই বাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, নিঃসন্তান ইকরামুল ইসলাম ও রাবেয়া বেগম দম্পতি পাবনা থেকে মাত্র এক বছর বয়সী রাকিবকে দত্তক নিয়ে আসেন। রাবেয়ার বাবার বাড়ি পাবনায়। তার স্বামী ইকরামুল ইসলাম দুই বছর আগে মারা গেছেন। পেশায় তিনি ছিলেন মাংস ব্যবসায়ী।

Share





Related News

Comments are Closed