দেশে পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম চালানের ১০ লাখ টিকা পৌঁছায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা।
বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি ও এএইচ) শামসুল হক চীনের টিকাগুলো বুঝে নেন। সেখান থেকে তেজগাঁওয়ে সংরক্ষণাগারে নিয়ে রাখা হয় এই টিকাগুলো।
এর আগে গত ৩ জুলাই প্রথম চালানের ২০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চীনা সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেয়।
সংরক্ষণ করা সিনোফার্মের টিকাগুলো গত ১৩ জুলাই থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া শুরু করেছে সরকার। চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ সরকার।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed