Main Menu

লালাবাজারে ১শ পরিবারে প্রবাসীদের ঈদ উপহার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ১শ গরীব পরিবারের মধে এক হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাহাপুর গ্রামের মো. আব্দুল মুমিনের কাছ থেকে এই উপহার ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব পরিবারের কাছে তালিকা অনুযায়ী গ্রাম প্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হয়েছে।

লন্ডন, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত লালাবাজার ইউনিয়নের প্রবাসীরা মিলে ‘আমরা সবাই লালাবাজারী’ নামের একটি চ্যারিটি সংগঠন গড়ে তুলেছেন। এই চ্যারিটি সংগঠনের পক্ষ থেকে লালাবাজারের ১শ পরিবারের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘আমরা সবাই লালাবাজারী’ চ্যারিটি সংস্থাটি এর আগেও করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সংগঠনটি লালাবাজার ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষকে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

Share





Related News

Comments are Closed